ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোর প্রতিযোগিতা « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোর প্রতিযোগিতা

ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৪১
ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৪১
Link Copied!

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ৬ টি উপজেলার বিজয়ী প্রতিযোগীদের নিয়ে জেলা পর্যায়ে আজান, কিরাত, হামদ/নাত, উপস্থিত বক্তৃতা, কবিতা, রচনার আয়োজন করা হয়।

এছাড়া ইসলামী জ্ঞানসহ ৭ টি বিষয়ে ২০ টি গ্রুপে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম।

এ সময় ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলার নারকেলবাড়ীয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুর ইসলাম টুকু ও ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত