চেকে ২৫ হাজারের আগে ৪ লাখ বসিয়ে সরকারি টাকা আত্নসাতের জালিয়াতি মামলা « বাংলাখবর প্রতিদিন

চেকে ২৫ হাজারের আগে ৪ লাখ বসিয়ে সরকারি টাকা আত্নসাতের জালিয়াতি মামলা

মোঃ মাহবুবুর রহমান বসুনিয়া, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:২২
মোঃ মাহবুবুর রহমান বসুনিয়া, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:২২
Link Copied!
চেক জালিয়াতি মামলা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামে সরকারি টাকা অত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম ও বেলগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ জুলহক সরকার বিদ্যুৎএর নামে মামলা হয়েছে।

এক সপ্তাহ আগে এই মামলা হলেও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।এই বিষয়ে জেলা প্রশাসক বলেন আমরা তদন্তে কমিটি গঠন করেছি। এবং তিনি আরও বলছেন, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে খুব তারাতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম সদর থানায় গেল ৬ ফেব্রুয়ারি চেক জালিয়াতির মামলা করেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের হিসাব সহকারী কর্মকর্তা আব্দুল হাকিম।

বিজ্ঞাপন

মামলার এজাহার থেকে জানা যায়, আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আইভি ট্রেডার্সের স্বত্বাধিকারী। সরকারি একটি উন্নয়ন প্রকল্পের কাজ পান তিনি।

তিনি গত ৩০ জানুয়ারি উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও স্বাক্ষরিত একটি ২৫ হাজার টাকার চেক তার হাতে হস্তান্তর করা হয়।

তিনি চেকটিতে ২৫ হাজারের আগে ৪ লাখ বসিয়ে মোট ৪ লাখ ২৫ হাজার টাকা উত্তোলনের জন্য জনতা ব্যাংক লিমিটেড ত্রিমোহনী বাজার শাখায় জুলহক সরকারকে পাঠান। চেকটি যাচাই করে সন্দেহ হলে উল্লেখিত অ্যাকাউন্টে জমা না করে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যাংকটির ব্যবস্থাপক মিতালি রানী।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে, তাদের দুইজনের এরকম আরও অনেক অপকর্মের প্রমাণ পায়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত