শাহজাদপুরে রংধনু স্কুলের বসন্ত বরণ উৎসব « বাংলাখবর প্রতিদিন

শাহজাদপুরে রংধনু স্কুলের বসন্ত বরণ উৎসব

মোঃ নাঈম উদ্দিন সিরাজী, শাহজাদপুর, প্রতিনিধি
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:১৪
মোঃ নাঈম উদ্দিন সিরাজী, শাহজাদপুর, প্রতিনিধি
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:১৪
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুর রংধনু মডেল স্কুল ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে পহেলা ফাল্গুন বুধবার সকালে বসন্ত উৎসব পালিত হয়েছে।

রংধনু মডেল স্কুল এ উৎসবের আয়োজন করে। এ উৎসব অনুষ্ঠানের মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশ গ্রহণে নাচ-গান, আবৃত্তি ও আলোচনাসভা।

এ উৎসবের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। এতে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি হুমায়রা সিদ্দিকা, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা নাচ,গান,কবিতা আবৃত্তি করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত