ছাত্র অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন « বাংলাখবর প্রতিদিন

ছাত্র অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ নাঈম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি,সিরাজগঞ্জ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৮:৪৩
মোঃ নাঈম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি,সিরাজগঞ্জ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৮:৪৩
Link Copied!

শিক্ষা-অধিকার-প্রগতি-এর পতাকা বাহী সংগঠন, ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ ১৮ সাল পরবর্তী সময় থেকে দেশের শিক্ষার্থীদের পক্ষে সকল যৌক্তিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মমিন ফয়সাল বলেন,”ছাত্র রাজনীতি করা সকল ছাত্রনেতার প্রধান কাজ বেশি বেশি বই পড়া, বই পাড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। কারণ সমাজে জ্ঞানী মানুষদের গ্রহণযোগ্যতা বেশি।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত হওয়া গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র নেতা মোঃ রাহিম রুবেল, আরেক নেতা জিএম খান জয় ও সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক নেত্রী এবং বর্তমান গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সোনালী আক্তার।

বিজ্ঞাপন

এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা অর্ণব হাসান জয়, জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা, তানভীর হোসেন ও আরিফ মন্ডল বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের আরেক নেতা ইমন হোসেন বলেন, “বর্তমানে ক্ষমতাশীল দলের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার পরিবর্তে গুন্ডা-মাস্তা ও খুনি-ধর্ষকদের প্রতিনিধিত্ব করছে। তারা ছাত্র রাজনীতির নামে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ধর্ষণের মত ভয়াবহ অপকর্মে জড়িত থাকছে।”

উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক উপ-দপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ অন্তর।

বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক ও গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিল।
সারা দেশে সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তারা অনুষ্ঠান শেষ করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত