দ্রব্যমূল্যের অসহনীয় উত্তাপের মধ্য দিয়েই পবিত্র রমজান মাসের শুরু « বাংলাখবর প্রতিদিন

দ্রব্যমূল্যের অসহনীয় উত্তাপের মধ্য দিয়েই পবিত্র রমজান মাসের শুরু

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১২ মার্চ, ২০২৪ | ১২:২৬
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১২ মার্চ, ২০২৪ | ১২:২৬
Link Copied!
ইলিয়াস কাশেম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি (সাংবাদিক, কলামিস্ট ও কথা সাহিত্যিক)
পবিত্র রমজান আমাদের কি আহ্বান করতে এসেছে জানিনা,তবে বাংলাদেশের ব্যবসায়ীদের যে,মোটা অংকের মুনাফা অর্জনের এক বড় ফাঁদে নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষের পকেট এবং পেট ফাঁকা করতে যাচ্ছে,এ আর নতুন কোন বিষয় নয়,এ যেন আমাদের দেশের বহুল প্রচলিত পুরনো রেওয়াজ হয়েই দাঁড়িয়েছে।

পাশাপাশি বিত্তশালী ও ভোজন রশিকদের জন্য শেষ রাতে সেহেরি ও সন্ধ্যা রাতে ইফতারী নামক এক মহা ভোজ বিলাসী কায়কারবার,একথাও বুঝতে আর কারও অসুবিধা হবার কথা নয়।মাঝখান থেকে পবিত্র ধর্মের আত্ন রহস্য সাধারণের অজ্ঞাতই থেকে যাচ্ছে কি-না,সেই সন্দেহকেও আর একেবারে উড়িয়ে দেয়া যায়না।

মুসলিম উম্মাহর জন্য পবিত্র রমজান সিয়াম সাধনা হলেও,আমাদের বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য অধিক মুনাফা অর্জনের এক বিরাট ফাঁদ।এটা আজ নতুন নয়,সুদীর্ঘ কাল সময় ধরেই এ ফাঁদ নিত্য নতুন ডানা মেলে,বিভিন্ন কলাকৌশলে আজ এতটাই এগিয়ে যে,সাধারণ জনগণের এখন আর শুধু পবিত্র রমজানের নির্দ্দিষ্ট ৩০ দিন নয়,পুরো বছর জুড়েই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অসনীয় অগ্নি মূল্যের প্রতিযোগিতার উত্তাপে উপবাসে থাকার উপক্রম ত্বরান্বিত হচ্ছে। এরমাঝেই আবার পবিত্র শান্তির ধর্ম ইসলামের দেখানো পথের প্রচলিত পবিত্র রমজান মাস এসে গেলো।বাজারে না গেলে খুব একটা বুঝা যেতোনা যে,আসলেই পবিত্র রমজান মাস এসে গেছে।দ্রব্য মূল্যের বাজারে বিগত পনেরো বছর যাবৎই ধিরে ধিরে আগুন জ্বলে আসছে,যা বর্তমান সময়ে দেশের সাধারণ জনগণকে পুড়িয়ে কয়লা করে ফেলেছে।কিন্তু পবিত্র রমজানের মাস আসতে না আসতেই সেই কয়লার আগুনেই এখন আবার আমাদের দেশের ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনের লক্ষ্য নিয়েই আবার নতুন করে ঘিঁ ঢেলে দিয়েছেন।

বিজ্ঞাপন

পবিত্র ধর্ম ইসলাম ব্যবসাকে হালাল উপার্জন হিসেবে ঘোষণা দিলেও,চুরি-ডাকাতিকে হালাল উপার্জন হিসেবে স্বীকৃতি দেননি।কিন্তু আমাদের দেশে ব্যবসার নামে বর্তমানে যা চলছে,তাকে মোটাদাগের চুরি- ডাকাতি ছাড়া ব্যবসা বলাটা নেহাৎই ভুল হবে।দেশটা আমাদের একটি মগের মুল্লুক হিসেবে বাস্তবায়ন হয়ে উঠেছে,সেটা শুধু ব্যবসা নয়,কি ধর্ম আর কি রাজনীতি।সমাজের এমন কোন জায়গা আজ এতটুকুও খুঁজে পাওয়া যাবেনা,যেখানে দুর্নীতির সর্বগ্রাসী থাবা পড়েনি।
এর জন্য দায়ী করবেন কাকে?
নেই,কাউকে দায়ী করবার মত একক নাম নেই। এর সমষ্টিগত নাম আমাদের সমাজ,আমাদের দেশ,আমাদের রাজনীতি,আমাদের শিক্ষা ব্যবস্থা ও সর্বোপরি আমরাই সাধারণ জনগণ।
কারণ আমরা সবকিছু সয়ে যাওয়া জাতি হিসেবে ইতিমধ্যেই ইতিহাসে স্থান করে নিয়েছি।অথচ মাত্র ৫৩/৫৪ বছর পূর্বেও আমাদের এ জাতি ছিল বিশ্ব স্বীকৃত বীরত্বের জাতি,বীর বাঙালী।

কিন্তু আজ সেই ইতিহাস হারিয়ে গেছে কালের বিবর্তনে,আজ সেই ইতিহাস উল্টে গেছে বিপরীত পথে।
যদি বিশ্বে আজ প্রতিযোগিতা হয় দুর্বল ও কাপুরষ জাতির,সেই প্রতিযোগিতায় আমরাই হতে পারি প্রথম ও বিশ্বসেরা,কিন্তু কেন?কেন মাত্র অর্ধশতাব্দি সময়ের ব্যবধানে এমন আকাশ -পাতাল উল্টে গেলো এ জাতির ইতিহাস ও ঐতিহ্য? এ প্রশ্নের মোটাদাগের কয়েকটি উত্তর হবে  এরকম,এ জাতি চরম ব্যক্তিস্বার্থ পুঁজনীয়,এ জাতি চরম লোভী জাতি,এ জাতি চরম নৈতিক বর্জিত জাতি।এখানে নৈতিক শিক্ষার এক ঝলক আলোও নেই,যা আছে সেও নামে মাত্র,কিন্তু বাস্তবে সবই অর্থবাদী।ফাঁকির রাজ্য বলতে যদি পৃথিবীর বুকে কোন রাজ্যকে চিহ্নিত করণ করা হয়,তবে আমরাই হতে পারি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত ফাঁকিবাজ।কারণ এখানে এমন কোন জায়গা নেই যেখানে ফাঁকিবাজি ফন্দিবাজি ও ধান্ধাবাজি নেই।

রাজনীতি একটি জনসেবামূলক প্রতিষ্ঠান,এটা বিশ্ব স্বীকৃত।কিন্তু আপনি আমাদের দেশের রাজনীতি কিংবা রাজনৈতিকদের দিকে একটু ভালো করে খেয়াল করুন তো,এখানে কি কোথাও প্রকৃত জনসেবা খুঁজে পান?এরপর আসুন অন্যান্য দিকে,আপনি যেদিকেই তাকান কোথাও ব্যক্তি কিংবা গোষ্ঠীগত স্বার্থের বাইরে কি কিছু দেখতে পান?
অসম্ভব,এটা সব সম্ভবের দেশ বলে পরিচিতি পেলেও,এখানে সম্ভব প্রকৃত সত্য ও প্রকৃত জনসেবাই অসম্ভব হিসেবে প্রতিষ্ঠিত।

বিজ্ঞাপন

জনসেবা করতেও এখানে জনগণের অনুমতি কিংবা স্বীকৃতি প্রয়োজন! কেন বলুন তো?সেই জনসেবক নিজেও নিজের পেট সেবক ও ধনবাদী,বস্তুবাদী।পবিত্র ধর্ম ইসলাম যেখানে জনসেবাকে মহান রবের সন্তুষ্টি অর্জনের একটি বড় পথ হিসেবে ঘোষণা করেছেন,সেখানেই আমরা জনসেবার আড়ালে আমাদের ব্যক্তিগত,পারিবারিক অথবা দলগত,গোষ্ঠীগত সেবা খুঁজে ফিরি।আমরা লোভের নিকট অন্ধত্ব বরণ করেই ধর্মীয় কিংবা নৈতিক অন্ধের ভাব ধরছি,আদতে আমরা নিজেরাই ধর্মের পবিত্র স্বত্বাকে ঘনকালো অন্ধকারে ফেলে রাখার অপচেষ্টায় লিপ্ত আছি।শরীরের পর্দা আমাদের সৌন্দর্য ও সভ্যতা শেখালেও,পর্দার ভিতরে থাকা মানুষটিকে আমরা অমানুষ কিংবা অসৌন্দর্য্য ও কুৎসিত করে রাখতেই পছন্দ করছি,যা আমাদের চারিপাশের সমাজ তথা রাষ্ট্রকেও ব্যাপক হারে বিপথগামী করে তুলছে।এখানে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে যাচ্ছি,আবার ক্ষেত্র-বিশেষ সত্য -মিথ্যাকেও একসাথে  গুলিয়ে ফেলছি।এর জন্য দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা,যা নিজেও ঐ রাজনৈতিকদের হাতে জিম্মি।কারণ রাষ্ট্রের শাসন ব্যবস্থা,রাষ্ট্রের সংবিধান প্রণেতারাও এই রাজনৈতিক সমাজের মানুষগুলোই।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত