হঠাৎ অজ্ঞান পার্টির খপ্পরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা « বাংলাখবর প্রতিদিন

হঠাৎ অজ্ঞান পার্টির খপ্পরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১২ মার্চ, ২০২৪ | ২:৫৬
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১২ মার্চ, ২০২৪ | ২:৫৬
Link Copied!

একই রাতে সখীপুর উপজেলার কচুয়া এলাকায় দুই বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে,সেই সাথে ক্ষুদ উপজেলা পরিষদ এলাকায় কৃষি অফিসের সামনে থেকে এক অটোরিকশা চালককে অচেতন অবস্থায় প্রত্যাক্ষদর্শীদের সহায়তায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার(১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার কচুয়া পূর্ব পাড়া এলাকার আবু তালেবের উপার্জনের একমাত্র সম্বল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যায় চোরচক্র।
গাড়ির মালিক আবু তালেব জানান, প্রতিদিনের মতো গাড়ি উঠানে রেখে রাতে ঘুমিয়ে পড়েন।

আনুমানিক রাত ২ টার দিকে বাইরে মানুষের আনাগোনা শুনে বাইরে বের হওয়ার চেষ্টা করেন তিনি। বাইরে দরজার শিকল লাগানো থাকায় কয়েক মিনিট বিলম্ব হয় তার। কিন্তু বের হতে হতে চোরচক্রটি তার গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এদিকে একই এলাকার মোতালেব হোসেনের বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের লোকদের অচেতন করে নগদ ৫ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বাড়ির মালিক মোতালেব হোসেন জানান, রাত আনুমানিক দেড় টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল থেকেই আমার শরীরটা অনেক দুর্বল থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পাই ঘরের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে।

ঘটনার পর থেকে বাড়ির প্রায় সকল সদস্যই অসুস্থ হয়ে পড়েছে। অপরদিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাবীবুর রহমানের ছেলে জয়নাল আবেদীনকে সখীপুর উপজেলা পরিষদ এলাকায় কৃষি অফিসের সামনে চেতনা নাশক দিয়ে অচেতন করে অটোরিকশা নেওয়ার সময় এলাকার লোকজন টের পাওয়ায় চোরচক্র পালিয়ে যায়। কিন্তু অটোরিকশা চালক অচেতন অবস্থায় ভর্তি করা হয় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দীর্ঘ প্রায় ১২ ঘন্টা পর অচেতন অবস্থা থেকে ভুক্তভোগী জয়নাল আবেদীনের জ্ঞান ফিরেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ইদানীং চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। চুরি প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, চুরির বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত