প্রতিবন্ধী সহোদর ভাইয়ের উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

পৈত্রিক সম্পত্তিই যেনো কাল

প্রতিবন্ধী সহোদর ভাইয়ের উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪ | ১২:১৮
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪ | ১২:১৮
Link Copied!
ভুক্তভোগী প্রতিবন্ধী বাদশা মিয়া -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী বাদশা মিয়ার উপর তারই সহোদর ভাই রউফ শিকদার গংদের বিরুদ্ধে অমানষিক বর্বর নির্যাতনের ঘৃণ্য অপরাধের অভিযোগ ওঠেছে।

অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী বাদশা মিয়া।অভিযোগকারীর বর্ননা মোতাবেক তার বড় ভাই রউফ শিকদার,রউফ শিকদারের ছেলে শামীম শিকদার ও তার বোন আমিনা মিলে তাকে ও তার স্ত্রীকে বিভিন্ন সময় পারিবারিক সহায়সম্পত্তি নিয়ে এলোপাতাড়ি মারধর করে।

জানা যায়,বাদশা মিয়া বিগত বেশ কয়েক বছর পূর্বে হঠাৎই স্টোক করে প্যারালাইসেস হয়ে শারীরিক ভাবে অনেকটাই প্রতিবন্ধী হয়ে যান।স্ত্রী সন্তান নিয়ে জীবন সংসারে পড়েন চরম বিপাকে,তবুও থেমে থাকেননি তিনি।সখীপুর পুরনো ইউনিয়ন পরিষদ চত্বরে কোনো রকমের একটি মোদি দোকান করে ও সরকারি অনুদানে জীবন জীবিকা নির্বাহ করছেন সে।

বিজ্ঞাপন

পিতার মৃত্যুর পর যেটুকু পৈতৃক সম্পত্তি পেয়েছিলেন,তার বেশিরভাগই বড় ভাই রউফ শিকদার কৌশলে কমমূল্যে বিক্রি করিয়ে বেশির ভাগ অংশই আত্মসাৎ করেন।এনিয়ে বাদশা মিয়া কোনো কিছু বললেই তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন।এমন অবস্থায় অসহায় বাদশা মিয়া সখীপুরের স্থানীয় অনেক প্রভাবশালী নেতাদের ধারে ধারে কাকুতিমিনতি করেও পাননি কোন সুবিচার।

কারণ হিসেবে বলেন,রউফ শিকদার স্থানীয় আরেক প্রভাবশালী শ্রমিক নেতা বাচ্চু শিকদারের একান্ত সহকারী।এরা সখীপুরে বিভিন্ন অজুহাতে অন্যের জমি জবরদখল, চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক কারবারী।থানার সামনে বাড়ি হওয়ার সুবাদে থানার একাধিক প্রভাবশালী অফিসারগন বাচ্চু শিকদারের ভাই দেলোয়ার শিকদারের বিল্ডিংয়ে ভাড়া থাকার সুবাদে তাদের রয়েছে বেশ সখ্যতা।

ভুক্তভোগী কেউ কোন অভিযোগ এদের বিরুদ্ধে করলেও সাধারণ ভুক্তভোগীরা পাননা কোন প্রতিকার।এছাড়াও সরকারি দল আওয়ামিলীগের সাবেক এমপি ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভিপি জোয়াহের সাহেব ও সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা জনাব আবু হানিফ আজাদের সাথে রয়েছে তাদের বিশেষ সখ্যতা।এদের খুঁটির জোর এতটাই বেশি যে,বর্তমান সংসদ সদস্য নিজেও ইচ্ছে থাকলেও এদের বিরুদ্ধে নিতে পারছেননা কোন ব্যবস্থা।

বিজ্ঞাপন

অভিযোগকারী প্রতিবন্ধী বাদশা মিয়াসহ এমন অসংখ্য ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে পাওয়া গেছে এমন সব ভয়ংকর তথ্য।

এবিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবন্ধী বাদশা মিয়াসহ আরও কয়েকজন স্থানীয় ভুক্তভোগী পরিবার জোর দাবি জানান।

উপরোক্ত প্রতিবেদনটি ভুক্তভোগী প্রতিবন্ধী বাদশা মিয়ার বক্তব্য অনুযায়ী তৈরি করা হয়েছে। যার ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য সংরক্ষিত আছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত