গরু চোর সন্দেহে মহেশপুরে গণপিটুনিতে হতাহত ৩ « বাংলাখবর প্রতিদিন

গরু চোর সন্দেহে মহেশপুরে গণপিটুনিতে হতাহত ৩

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:১৫
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:১৫
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে বৃহস্পতিবার গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মহেশপুরের ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে।

এ সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। তারা এখন পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন তারা। এসময় চোর শরিফুল ইসলাম পালিয়ে যায়।

বিজ্ঞাপন

চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খা নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে বিক্ষুদ্ধ গ্রামবাসি তিনজনকে আটক করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে এসে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যান।

খবর পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ ও সেনাবাহীনীর একটি দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গ্রামবাসি বলছেন, হতাহত চোররা পারিবারিকভাবে দির্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। এর আগেও বজলুর রহমান বটার পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চোরের দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা।

এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসাবে পরিচিত। মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণপিটুনির স্বীকার হন।

বিজ্ঞাপন

পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত