সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির স্মরণ সভায় ভার্চুয়ালে তারেক রহমান « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির স্মরণ সভায় ভার্চুয়ালে তারেক রহমান

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৫৩
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৫৩
Link Copied!
বিএনপির স্মরণসভা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয়তাবাদী দল এনায়েতপুর, চৌহালী ও বেলকুচি শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শহীদ পরিবার এবং গুরুতর আহতদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়াল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক মোঃ তারেক রহমান, বলেন বাংলাদেশ কিংবা যে কোন দেশেই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগনের সরকার তাই জনগণ সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, এবং রাখবে, তিনি আরও বলেন সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে এর কিছু আলামত স্পষ্ট হয়ে উঠেছে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের ঘটনা

বিজ্ঞাপন

উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবু স্বৈরশাসন মেনে নেয় না, এনায়েতপুর তার অনন্য উদাহরণ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

এ সময় রিজভী বলেন ১৬ বছর পর বাংলাদেশে মহিলা ফেরাউনের রাজত্ব থেকে আমরা বেড়িয়ে এসেছি।

২০২৪ সালের ৪ ই আগস্ট আপনারা এনায়েতপুরের বীর সন্তানরা বুক উচিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে পুনরায় দেশ স্বাধীন করেছেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জের অহংকার জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের উপদেষ্টা ড: এম. এ মুহিত।

এ সময় উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাবা রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আব্দুর জব্বার বাবু, সাধারণ সম্পাদক মির্জা মুরাদুজ্জামান মুরাদ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মনজুরুর রহমান মঞ্জু সরকার।

এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মন্টু সরকার, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক বিজয় আহমেদ রেজাউল সরকার, রবিউল সরকার, সোনাউল্লাহ সরকার সহ আরো প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত