হোমনায় যুবতীর অর্ধ গলিত লাশ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

হোমনায় যুবতীর অর্ধ গলিত লাশ উদ্ধার

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ১২:০৬
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ১২:০৬
Link Copied!

কুমিল্লার হোমনায় লাইমা (২২) নামের এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার সকাল ১০ টার দিকে হোমনা পৌরসভা সদরের একটি তালাবদ্ধ বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে হোমনা উপজেলার বিজয় নগর গ্রামের হায়েত মিয়ার মেয়ের ঘরের নাতনি।

জানা গেছে, হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়ীর মো. জাহাঙ্গীর আলম ৬ তলা ভবনের ৫ তলা বাসায় তালাবদ্ধ ঘরের ভিতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, লাইমা মা-বাবার সাথে পাকিস্থান থাকতো। পরে দেশে আসার পর তার মা ফেনী জেলার এক ব্যক্তিকে বিয়ে করে চলে যায়। লাইমা তার নানার বাড়িতে থাকতো।

পরবর্তীতে উপজেলার দৌলতপুর গ্রামের মোল্লা বাড়ির ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসি ফারুক মিয়ার সাথে ফেইজবুকে সম্পর্ক হলে মোবাইলে তার সাথ বিয়ে হয়। কিন্তু তাদের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ৬ তলা বিল্ডিং এর ৫ তলায় ভাড়া বাসায় থাকতো।

কয়েকদিন ধরে সে ফোন রিসিভ না করায় তার স্বামী ফারুক তার ছোট ভাইকে পাঠালে সে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ঘর থেকে উৎকট দুর্গন্ধ বের হতে লাগলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে গলিত অবস্থায় লাইমার লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

হোমনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাস জানিয়েছেন- লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। লাশটি গলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে। যেহেতু বাহির থেকে তালাবদ্ধ পাওয়া গেছে সেহেতু মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। পুলিশি তদন্ত অব্যহত আছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত