রাজধানীতে চলছে সিএনজি ধর্মঘট, যাত্রী ভোগান্তি চরমে « বাংলাখবর প্রতিদিন

মানেনি বিআরটিএর নির্দেশনা, ক্ষুব্ধ যাত্রীরা

রাজধানীতে চলছে সিএনজি ধর্মঘট, যাত্রী ভোগান্তি চরমে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২০
Link Copied!
পরিবহন সংকটে অপেক্ষমান যাত্রীরা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীতে চলা সিএনজি অটোরিকশাগুলোকে মিটারে প্রদর্শিত ভাড়ায় চলার ব্যাপারে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তবে সেটা না মেনে উল্টো ধর্মঘটের ডাক দিয়েছেন সিএনজি অটোরিকশা চালকরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ধর্মঘটের ডাক দিয়ে রামপুরা ও রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে অবস্থান নিয়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

এদিকে আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় দেখা মিলছে না সিএনজির। একে তো রাস্তায় যাত্রীবাহী বাসের সংকট। তার মধ্যে নতুন করে সিএনজি-চালিত অটোরিকশা শ্রমিকদের ধর্মঘটে রাস্তায় সিএনজি সংকটে নগরবাসী দুর্ভোগে পড়েছে। যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন

ধর্মঘটের ডাক দিয়ে বেশ কিছু দাবি করেছেন সিএনজি-চালিত অটোরিকশা পরিবহন কর্মচারীরা। দাবিগুলো হলো:

* সিএনজি অটোরিকশায় মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, বিআরটিএ কর্তৃক নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার।

* সড়ক পরিবহন আইন ২০১৮ হইতে শ্রমিক স্বার্থবিরোধী অযৌক্তিক ধারাসমূহ বাতিল/সংস্কার করা।

বিজ্ঞাপন

* বিআরটিএ-তে ঘাপটি মেরে থাকা হাসিনার দোরসদের প্রত্যাহারের দাবি।

* ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পেশকৃত ১৩ দফা মেনে নেওয়া।

তবে আজকের এই ধর্মঘট নিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি যেমন চরমে পৌঁছেছে। তেমনি সৃষ্টি হয়েছে ক্ষোভের। অনেকেই বলছেন, সাধারণ মানুষ, যাত্রীদের জিম্মি করে তারা যেসব কর্মকান্ড করছে- তা রীতিমতো শাস্তির যোগ্য। কারণ সরকার বিআরটিএর মাধ্যমে যে প্রস্তাবগুলো দিয়েছে, তা সম্পূর্ণ যৌক্তিক। চালক মালিক পক্ষ বাটপারি করতে পারবে না বলেই আজকের এই ধর্মঘট। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত