দুর্ঘটনায় পা হারানো মোবাস্বিরের চিকিৎসার আকুতি « বাংলাখবর প্রতিদিন

দুর্ঘটনায় পা হারানো মোবাস্বিরের চিকিৎসার আকুতি

নাটোর প্রতিনিধি
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৮
নাটোর প্রতিনিধি
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৮
Link Copied!

নাটোরের সিংড়ায় মোবাস্বির খান (৬) নামের এক শিশু দুর্ঘটনায় বাম পা হারিয়েছে। চিকিৎসা করানোর জন্য আর্থিক অভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার পরিবার। গত বছরের ১৫ ডিসেম্বর এক দুর্ঘটনায় বাম পা হারায় সে।

উপজেলার লালোর ইউনিয়নের বড় বেলঘরিয়া গ্রামের মো. আল মাহমুদ ও মোছাঃ আসমানী খাতুন দম্পতির চার সন্তানের মধ্যে বড় মোবাস্বির খান।

মোবাস্বিরের মা মোছাঃ আসমানী খাতুন জানান, গত ১৫ ডিসেম্বর বাড়ির পাশে নলবাতা একটি স্কুলের সিঁড়ির উপর বসা অবস্থায় নষ্ট ট্রাক মেরামত করার সময় ট্রাকটি মোবাস্বিরের পায়ের উপর পড়ে ঘটনাস্থলেই পা কেটে পড়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে অপারেশন করা হয়।

বিজ্ঞাপন

চিকিৎসায় ১ লাখের উপর খরচ হয়েছে। কিন্তু ট্রাক মালিক আমাদেরকে ৭০ হাজার টাকা দিয়েছে। চিকিৎসক বলেছে, তিনটি অপারেশন করতে হবে, এতে খরচ হবে ২ লাখ ১০ হাজার টাকা। চিকিৎসক বলেছেন ছেলের বয়স ২২ বছর হলে কৃত্রিম পা লাগিয়ে দিবেন।

আসমানী খাতুন আরও বলেন, আমার স্বামী টাঙ্গাইলে তাঁতের কাজ করে কোনোরকমে সংসার চালায়। ছেলেকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা কোথায় পাব? যদি চিকিৎসা করানো যায়, তাহলে সে কাটা পা নিয়েও বেঁচে থাকতে পারবে। সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ বলেন, মোবাস্বিরের বাবা দরিদ্র মানুষ। তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করে। ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এজন্য যার যার জায়গা থেকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সাহায্যের জন্য ০১৭০৬৩৯৭৪৩৩ (বিকাশ)
মোছাঃ আসমানী খাতুন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত