ঈশ্বরগঞ্জে পাকা রাস্তা নির্মাণ কাজে ধীরগতি, ভোগান্তিতে এলাকাবাসী « বাংলাখবর প্রতিদিন

ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে খোলা চিঠি

ঈশ্বরগঞ্জে পাকা রাস্তা নির্মাণ কাজে ধীরগতি, ভোগান্তিতে এলাকাবাসী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ | ৩:০৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ | ৩:০৩
Link Copied!
সড়কের বেহাল দশা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পাকা রাস্তা নির্মাণ কাজে ধীরগতিতে জনজীবণ বিপর্যস্ত, স্থানীয় জনগণ মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর কার্যকর পদক্ষেপের দিকে চেয়ে আছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা সরিষা কুর্শীপাড়া গ্রামের ৮০০ মিটার নির্মাণাধীন নতুন পাকা রাস্তায় কাজে বিলম্ব ও ধীরগতির কারণে উক্ত রাস্তা দিয়ে চলাচলকারী এলাকাবাসী ও আশেপাশে কয়েক গ্রামবাসীর জনজীবনে দুর্ভোগ ও বিপর্যয় নেমে এসেছে।

সরজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, স্থানীয় লোকজনের অভিযোগ রাস্তায় সংশ্লিষ্ট ঠিকাদার দীর্ঘ দিন ধরে নির্মাণাধীন রাস্তাটি খুঁড়ে রাখার পরও বালি ভরাটের কাজ ও নির্মাণ কাজ শেষ করতে বিলম্ব করছেন। ফলে জনসাধারণ ও যানচলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

বিজ্ঞাপন

রাস্তা খুঁড়ার পর নদী হতে নিম্ন মানের বালি দিয়ে কাজ শুরু হলে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মৌখিক অভিযোগ দিলে সেই বালি উত্তোলন ও ভরাট এর কাজ বন্ধ হয়ে যায়। এরপর হতে কাজের দৃশ্যমান অগ্রগতি নেই-হচ্ছেনা।

স্থানীয় জনগণের অভিযোগ, মরা মরলেও একটা গাড়ি আসার ব্যবস্থা নাই, এই ভাবে আর কত দিন ? অন্তত যানচলাচলের ব্যবস্থা করা হউক অতি দ্রুত। সামনে ঈদের ছুটিতে আসা মানুষ যে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন।

ভুক্তভোগী প্রান্তিক পোল্টি ও মৎষ্য খামারীদের স্থানীয় বাজার হতে প্রতিনিয়ত খাবার বিকল্প রাস্তা দিয়ে অনেক ঘুরিয়ে আনতে অতিরিক্ত অর্থ ও সময় নস্ট হচ্ছে।

বিজ্ঞাপন

এই রাস্তা দিয়ে চলাচল করতে কোমলমতি শিক্ষার্থী,অসুস্থ ও বয়স্কদের খুবই কস্ট হচ্ছে। এই দুর্ভোগের দ্রুত অবসান দরকার।

সাধারণ গ্রামবাসী মাননীয় ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ ও কার্যকর পদক্ষেপ এর অপেক্ষায় আছে এলাকারবাসির এই দুর্ভোগ লাঘবের জন্য।

ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে:
ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ
মানবাধিকার কর্মী,
যুগ্ন সাধারণ সম্পাদক,
সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ,
ময়মনসিংহ জেলা কমিটি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত