হোমনায় ট্রাকের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

হোমনায় ট্রাকের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৯:২৯
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৯:২৯
Link Copied!

কুমিল্লার হোমনায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে হোমনা – গৌরিপুর সড়কের হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গ্যারেজের সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ পৌরসভার গোয়ারীভাঙ্গা গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ছেলের আকস্মিক মৃত্যুতে তার মায়ের কান্নার আহাজারি ও তার বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন। তার এ মৃত্যুতে এলাকা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত সাজ্জাদ হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা শেষ করে সকাল ১১ টার দিকে বাই সাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ বাঞ্ছারামপুর থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাৎক্ষণিক আহত অবস্থায় হোমনা হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুছ সালাম সিকদার বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

হোমনা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত