বেলকুচিতে প্রতিবন্ধীর ঘর ভেঙে এক বাড়ীর জন্য রাস্তা নির্মাণ « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে প্রতিবন্ধীর ঘর ভেঙে এক বাড়ীর জন্য রাস্তা নির্মাণ

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ৮:৪৭
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ৮:৪৭
Link Copied!

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা ক্ষিদ্র জোকনালা গ্রামে এক প্রতিবন্ধী পরিবারের পৈত্রিক ক্রয়কৃত বসত ভিটার জায়গা জোরপূর্বক দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে।এ ঘটনার জন্য জমির মালিক জামাল উদ্দিন মন্ডল (৪৫) পিতা-মৃত শিতল মন্ডল ও আরেক জমির মালিক ওসমান গনি আকন্দ ,পিতা শুকুর আলী আকন্দ ,কোর্টে মামলা করে।

এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধীর স্ত্রী বলেন, আমার বসতবাড়ির ঘর ভেঙে এবং হুমকি দিয়ে জায়গা দখল করে রাস্তা নির্মাণ করছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিগণ।গত ৫ আগস্টের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগ সমর্থিত 
ক্ষিদ্র জোকনালার বর্তমান মেম্বার গোলাম নবী (৪৫) , পিতা- মৃত জোনাব আকন্দ, টাকা খেয়ে এবং সহকারি জজ সাব্বির হোসেন (৪৪)পিতা সাইদ মন্ডল এর  ক্ষমতা দেখিয়ে একক বাড়ীর জন্য ১০ ফিট পাকা রাস্তা নির্মাণ কাজ শুরু করেন।

আমরা নিতান্তই  গরীব মানুষ সংসারের প্রয়োজনে আমি দীর্ঘদিন যাবত ঢাকায় চাকরি করি। বাড়িতে আমার প্রতিবন্ধী স্বামী এবং তিন প্রতিবন্ধী ছেলে থাকে।এলাকার বাহিরে থাকায় দীর্ঘদিন যাবত ফ্যাসিস্ট সরকারের দোষরদের সহযোগিতায় আমাদের বসতবাড়ি ঘর ভেঙে খাস জায়গার কথা বলে আমাদের বাড়ির উপর দিয়ে সম্পূর্ণ রাস্তা নেয়।একটি বাড়ির জন্য এ রাস্তা আমরা দেবো না যদি রাস্তা নিতে হয় আমাদের জীবনের উপর দিয়ে নিতে হবে।প্রতিবেশী শাহ আলম (৪৮)পিতা-মৃত এনসাব আলী মন্ডলের বাড়ির রাস্তা নির্মাণে তাকে সর্বোচ্চ সহযোগিতা করেন আওয়ামীলীগ সমর্থিত মেম্বার গোলাম নবীএবং সহকারী জজ সাব্বির মন্ডল।

বিজ্ঞাপন

অভিযুক্ত গোলাম নবী মেম্বারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন পিআইও অফিস অনুমোদন দেওয়ার পর আমি রাস্তা নির্মাণ কাজ শুরু করি এবং পরে ১৪৪,১৪৫ ধারা জারি হলে আমি কাজ বন্ধ করে দেই।

এ বিষয়ে উপজেলা আইসিটি অফিসার ও  ৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নের প্রশাসনিক  কর্মকর্তা ঈমান আলী বলেন রাস্তা সম্পর্কে আমরা শুনেছি ১৪৪,১৪৫ ধারায় মামলা হয়েছে।কিন্তু অফিসিয়াল ভাবে এখন ও কোনো  চিঠি পাইনি।পেলে কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

এব্যাপারে উক্ত প্রকল্পের চেয়ারম্যান ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন বলেন রাস্তা নির্মাণ নিয়ে ঝামেলা হয়েছে, স্হানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে, আশা করছি বিষয়টি দ্রুত মিমাংসা করে রাস্তা নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। 

বিজ্ঞাপন

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান দুই পক্ষ আইনের আশ্রয় নিয়েছে কোর্ট যে সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত