খুলনায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা « বাংলাখবর প্রতিদিন

খুলনায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ | ১০:২৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ | ১০:২৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ (৪৫) নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’ (বি কোম্পানি) গ্রুপের সক্রিয় সদস্য অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনাস্থলে উপস্থিত খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে ৭–৮ জনের একটি সন্ত্রাসী দল ডাকবাংলা মোড়ে বাটা দোকানের সামনে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির এক সদস্যকে বিদেশি পিস্তলসহ আটক করে একটি দোকানে আটকে রাখে। যাকে আটক করা হয়েছে, তিনি মাসুম বিল্লাহ হত্যার মূল শুটার বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযান শুরু করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত