পুকুরের উপর সৌন্দর্য বিলাচ্ছে ডুমুরগাছটি, মন কাড়ছে সৌন্দর্য পিপাসুদের « বাংলাখবর প্রতিদিন

পুকুরের উপর সৌন্দর্য বিলাচ্ছে ডুমুরগাছটি, মন কাড়ছে সৌন্দর্য পিপাসুদের

মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬ | ৭:৫৭
মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬ | ৭:৫৭
Link Copied!
ডুমুর গাছের সৌন্দর্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মা (খিশামত নাকেন্দা) মৌজায়, পুকুরের উপর অবহেলায়- অযত্নে বেড়ে উঠা ডুমুরগাছটি সৌন্দর্য বিলাচ্ছে।যা নজর কেড়েছে সৌন্দর্য পিপাসুদের মনে।

অনেকের চোখে এটি জঙ্গলে বেড়ে উঠা একটি সাধারণ গাছ মাত্র, অথচ এর রয়েছে নানবিধ ঔষধি গুণাগুণ।জানা যায়, এটি অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন ফল। এটি কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়, আবার শুকনো ডুমুর বা ‘অ্যানজির’ (Anjeer) হিসেবেও এটি ভীষণ জনপ্রিয়।​

ডুমুরে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার (আঁশ) থাকে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কার্যকর। শুকনো ডুমুর রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে পেটের সমস্যা অনেক কমে যায়।

বিজ্ঞাপন

​হৃদযন্ত্রের সুরক্ষা ও রক্তচাপ নিয়ন্ত্রণ ডুমুরের ভূমিকা রয়েছে। ​ডুমুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, যা শরীরে সোডিয়ামের (লবণ) ভারসাম্য বজায় রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালী সচল রেখে হৃদরোগের ঝুঁকি কমায়।

​এই ফলটি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের একটি চমৎকার উৎস। হাড়ের ঘনত্ব বাড়াতে এবং অস্টিওপোরোসিসের মতো হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধে ডুমুর নিয়মিত খাওয়া উচিত।

​ডুমুরে থাকা ভিটামিন ‘সি’, ‘ই’ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে, বলিরেখা দূর করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে।

বিজ্ঞাপন

এবিষয়ে,কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, উদ্ভিদবিদ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন,ডুমুরের ফুল ফলের ভেতরের দেয়ালে অসংখ্য ক্ষুদ্র ফুল হিসেবে জন্মায়। ডুমুরের ফুল খালি চোখে সহজে দেখা যায় না, তাই বাংলায় “ডুমুরের ফুল” কথাটি এমন কোনো জিনিস বোঝাতে ব্যবহৃত হয় যা খুবই বিরল বা চোখে পড়ে না।
ডুমুরের ফুল লুকানো থাকলেও এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি ফুল এবং ফুলের সব মৌলিক বৈশিষ্ট্যই এতে বিদ্যমান।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত