মহাদেবপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান « বাংলাখবর প্রতিদিন

মহাদেবপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুমিল্লা প্রতিনিধি:
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৬ | ১০:১২
কুমিল্লা প্রতিনিধি:
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৬ | ১০:১২
Link Copied!

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রোকেয়া কমিউনিটি সেন্টারে কাসেম আলী সরদার – জয়নুর বিবি বহুমূখী কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ১৫৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. মুহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. এস,এম রাহিদুজ্জামান, পরিচালক মো. সাদেকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি এ,কে,এম ফারুক হোসেন প্রমূখ।

বিজ্ঞাপন

এছাড়াও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক মোঃ সজল, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, মো. ফজলুল হক ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী নন্দিনী রায় তাদের অনুভূতি ব্যক্ত করেন।

পরে অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের কে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত