চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা « বাংলাখবর প্রতিদিন

চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৫:৫৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৫:৫৯
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় ইউনিট এ কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে চার সাংবাদিককে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

দাবি পূরণ না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান খায়রুল আলম রফিক, বাংলাদেশ সম্পাদক প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচালক মোহাম্মদ আলী আবির, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন খান, সংগঠনটির ময়মনসিংহ জেলা সভাপতি ইয়াহিয়া আরিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাব্বি, বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিকসহ অন্যরা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সখীপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে তাঁদের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হয়—এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও তাঁরা উল্লেখ করেন। সাংবাদিক নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নির্ধারিত সাত দিনের মধ্যে চার সাংবাদিকের মুক্তি নিশ্চিত না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৩ নভেম্বর সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেওবাড়ি এলাকায় মাদক সেবনের ভিডিও ধারণ করে ফেরার পথে স্থানীয় জনতা চার সাংবাদিককে পাঁচ ঘণ্টা আটক রাখে। রাত ১২টার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে। পরদিন শনিবার সকালে স্থানীয় এক বিএনপি নেতা ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কারাবন্দী চার সাংবাদিক হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তাঁর সহকারী ছানিম মিয়া, মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান ও স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ দুর্গম চরাঞ্চলের শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন ইউএনও মাহবুব হাসান চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা ডিসেম্বরে দেশে আসছেন না শেখ হাসিনা টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ঘাটাইল জাতীয় প্রানি সম্পদ সপ্তাহে শোভাযাত্রা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল শিশুর মরদেহ সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ টাঙ্গাইলে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার হস্তান্তরের আগেই ২০ স্থানে ফাটল, চুপচাপ ইইডি ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান টাঙ্গাইলে এসআরবি-১৪,সিপিসি-৩-এর যৌথ অভিযান: ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ‎