রাজারহাট উপজেলা আ'লীগের নতুন কমিটি গঠন! সভাঃ আবুনুর- সম্পাঃ আজাদ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাট উপজেলা আ’লীগের নতুন কমিটি গঠন! সভাঃ আবুনুর- সম্পাঃ আজাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ৯:২৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ৯:২৬
Link Copied!
রাজারহাট উপজেলা আ'লীগের নতুন কমিটি গঠন! সভাঃ আবুনুর- সম্পাঃ আজাদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নবীন প্রবিণের সমন্বয়ে রাজারহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার ভোররাতে কুড়িগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির আংশিক নাম ঘোষনা করেন।

এরআগে বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ১ম পর্বে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামলীগের সভাপতি মন্ডলীর সদস্য সাজাহান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক এমপি সফুরা বেগম রুমি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন,কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

বিজ্ঞাপন

এছাড়া এতে জেলা-উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ভাষণ দেন। পরে রাতে দ্বিতীয় পর্বে বিভিন্ন পদে সিভি গ্রহণ করা হয়। এরপর রাত ভর সার্কিট হাউজে প্রার্থীদের সাক্ষাত গ্রহণ করা হয়।
শেষে বৃহস্পতিবার ভোরবেলা কুড়িগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আবুনুর মোঃ আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং আশিকুর রহমান মন্ডল সাবুকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করেন।

এছাড়া সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মোল্লা,সহ-সভাপতি মোঃ সুবাহান আলী, সহ-সভাপতি আসিফ ইকবাল সোহরাওয়ার্দী রাজন, সহ-সভাপতি সাজেদুল মন্ডল চাঁদ, সহ-সভাপতি আব্দুল সবুর সরদার শাহিন,সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক,সহ-সভাপতি এরশাদুল নবীন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খন্দকার বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ আজাদ,সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা মিল্টন,সাবেরা সুলতানা হ্যাপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাজেদুল রহমান, দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার উত্তম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম রাসেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহিরুল ইসলাম,যুবত্রিয়া সম্পাদক মোঃ রুকুনুজ্জামান রোকন, বর্ণপরিবেশ সম্পাদক মোঃ মাহফুজার রহমান মনু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক খোয়ালিদ ইসলাম খোয়ালিদ,তথ্য গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান বিপ্লব, সিনিয়র সদস্য সাহের উদ্দিন ধনী সহ উপজেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয় ।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত