চাঁপাইনবাবগঞ্জে বসা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ! « বাংলাখবর প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জে বসা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৮:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৮:০৬
Link Copied!
চাঁপাইনবাবগঞ্জে বসা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষকলীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও কৃষকলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলনে মঞ্চে নেতাকর্মীদের বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা কৃষকলীগের সম্মেলনে এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সমাবেশস্থলের বাহিরে ৫ টি ককটেলের বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পৌণে ১২ টার দিকে মঞ্চের পেছনে বসাকে কেন্দ্র করে পৌর মেয়র মোখলেসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে ছাত্রলীগ-কৃষকলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মঞ্চের ভেতরে ও বাহির ভাঙচুর চালায় উত্তেজিত নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বিজ্ঞাপন

পরে আবার সম্মেলন শুরু করতে গেলে সম্মেলনের বাহিরে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর থেকে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম জানান, মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের বাকবিতণ্ডা হয়। পরে উভয় কে পুলিশ সরিয়ে দেয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত