উজিরপুরে ইভটিজিং'র প্রতিবাদ করায় ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে ইভটিজিং’র প্রতিবাদ করায় ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

নাসির উদ্দিন , উজিরপুর প্রতিনিধি
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২২ | ১১:৪৮
নাসির উদ্দিন , উজিরপুর প্রতিনিধি
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২২ | ১১:৪৮
Link Copied!
উজিরপুরে ইভটিজিং'র প্রতিবাদ করায় ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে ইভটিজিং’র প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক মাদকসেবী সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত সুত্রে জানা যায়, উপজেলার পূর্ব সাতলা গ্ৰামের শিরাজ বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম বিশ্বাস (১৬) ও তার চাচাত ভাই খায়রুল বিশ্বাস (১৬) পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তাদের এক বান্ধবীকে স্কুলে যাওয়ার আসার সময় প্রায়ই উত্ত্যক্ত করতো পাশ্ববর্তী এলাকা উত্তর সাতলা গ্ৰামের আইয়ুব আলী হাওলাদারের বখাটে ছেলে তানভীর হাওলাদার (২৩)। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবী বখাটে তানভীর হোসেন হাওলাদার, শহিদুল ও খায়রুলকে ৪ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে জনতা বাজার নামক স্থানে পরিকল্পিত ভাবে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে। মূমূর্ষ অবস্থায় দুই শিক্ষার্থীকে স্হানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেছে।

এ ব্যাপারে ইউপি সদস্য কালাম বিশ্বাস ঘটনার সত্যতা পেয়েছেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও আশঙ্কাজনক হওয়ায় স্হানীয়দের মাধ্যমে উজিরপুর হাসপাতালে পাঠানো হয়েছে। সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়েছিল এবং বিষয়টি এলাকায় মিমাংসার চেষ্টা চলছে। অভিযুক্ত তানভীর পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত