রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ এক কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি « বাংলাখবর প্রতিদিন

রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ এক কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২২ | ১০:৩৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২২ | ১০:৩৯
Link Copied!
রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ এক কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপি’র ঢাকা বিভাগীয় গণসমাবেশ যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে রাবি শাখা ছাত্রদল।

রোববার (১১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল ইসলাম ও কর্মী আতিককে গত ৯ ডিসেম্বর আনুমানিক রাত ৮টার সময় গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গ্রেফতার, হামলা ও মামলা দিয়ে গণতন্ত্র উদ্ধারের সৈনিকদের কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না উল্লেখ করে অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে সংগঠনটি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ১০ ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক সর্দার জহুরুল ইসলাম ও কর্মী আতিককে গত ৯ ডিসেম্বর আনুমানিক রাত ৮ টার সময় গ্রেফতার করেছে আওয়ামী বাকশালী পুলিশ। অনতিবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত