অবরোধ সমর্থনে শেরেবাংলা নগরে ছাত্রদল নেতা আকরামের নেতৃত্বে মিছিল « বাংলাখবর প্রতিদিন

বিএনপির অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ

অবরোধ সমর্থনে শেরেবাংলা নগরে ছাত্রদল নেতা আকরামের নেতৃত্বে মিছিল

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ৬:০০
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ৬:০০
Link Copied!
ছাত্রদলের বিক্ষোভ মিছিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশব্যাপী পালিত হচ্ছে বিএনপি ঘোষিত সর্বাত্নক অবরোধ কর্মসূচি। বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে আজ আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে রেডিও কলোনী পর্যন্ত অবরোধের সমর্থনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উক্ত বিক্ষোভ মিছিলে আকরামের নেতৃত্বে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা ছাত্রদল নেতা মোঃ সাগর, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ সুমন, মিরপুর থানা ছাত্রদলের শাকিলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মিছিল শেষে ছাত্রদলের নেতারা রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে তাদের সাথে অনেকেই যোগ দেয়। এসময় রাস্তা আটকে তারা যান চলাচল বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

অবরোধ প্রসঙ্গে ছাত্রদল নেতারা বলেন- ‘দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী ও তাদের সন্ত্রাসী গুন্ডা বাহিনী ছাত্রলীগ মিলে হামলা করে।

এছাড়াও সারাদেশে বিএনপি ও আমাদের অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রারি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।’

তারা আরো বলেন, ‘শুধু বিএনপিই নয়। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে। বিএনপির পক্ষ থেকে দেশ রক্ষার আন্দোলনে যতগুলো কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আমাদের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করে যাব।’

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত