টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ

ইলিয়াস কাশেম, সখীপুর প্রতিনিধি (টাঙ্গাইল)
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৩ | ৯:১৬
ইলিয়াস কাশেম, সখীপুর প্রতিনিধি (টাঙ্গাইল)
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৩ | ৯:১৬
Link Copied!
বঙ্গবীর কাদের সিদ্দিকী ও শাজাহান জয় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

১৩৭ টাঙ্গাইল ০৮ বাসাইল-সখীপুর নির্বাচনী এলাকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৪ এর জন্য লড়ছেন হেভিওয়েট দুই প্রার্থী।

আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীকে মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাজাহান (সাবেক এমপি) পুত্র, সাবেক এমপি ও সখীপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয়।

অপরদিকে মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী সাবেক এমপি কাদের সিদ্দিকী (বীরউত্তম) তার নিজের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে এ নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।

বিজ্ঞাপন

আজ ৩ নভেম্বর টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই পর্বে এ দুইজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন পত্রই বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

অতএব,বাংলাদেশের এ আলোচিত আসনটি এখন বাঘে বাঘে লড়াই বলেই মনে করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারী ২৪ নির্ধারিত হবে শেষ হাসিটি কার মুখে শুভা পাবে।

বাসাইল এবং সখীপুর দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত।এ আসনে দুই উপজেলা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩,৯০,১১৯ জন।

বিজ্ঞাপন

এরমাঝে পুরুষ ভোটার সংখ্যা মোট ১,৯৪,০৮২ মহিলা ভোটার সংখ্যা ১,৯৬,০৩৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার মোট ০৩ জন।এ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী সংখ্যা মোট ০৭ জন বলে জানা গেছে।

যথাক্রমে(১) বাংলাদেশ আওয়ামিলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত অনুপম শাজাহান জয়, (২) বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, (৩)বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত মোঃ রেজাউল করিম, (৪) বিকল্প ধারা বাংলাদেশ থেকে মনোনীত আবুল হাশেম দুর্জয়, (৫)তৃণমূল বিএনপি থেকে পারুল, (৬) বাংলাদেশ জাকের পার্টি মনোনীত আবদুল জলিল ও (৭) কংগ্রেস থেকে মনোনীত মোঃ মোস্তফা কামাল মনোনয়ন সংগ্রহ করেছেন বলে তথ্য সূত্রে জানা গেছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত