শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলা « বাংলাখবর প্রতিদিন

শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলা

ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৩ | ২:৫০
ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৩ | ২:৫০
Link Copied!

টাঙ্গাইলের সখিপুর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, সখিপুর রাজনীতির পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনৈতিক, সখিপুর উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি জনাব আলহাজ্ব শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

জানা যায় ৭ নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে টাঙ্গাইল জেলা আওয়ামিলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে সখিপুর উপজেলার আওয়ামিলীগের সভাপতি শওকত শিকদার তার বক্তব্য উপস্থাপন করার সময় টাঙ্গাইল ৮ বাসাইল-সখিপুর আসনের বর্তমান সংসদ সদস্য (চলমান নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত),ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডঃ ভিপি জোয়াহের তাকে ধমক দিয়ে বসিয়ে দিয়ে ক্ষোভ ঝাড়েন।

বিজ্ঞাপন

সভা শেষে এডঃ ভিপি জোয়াহের অনুসারী কতিপয় সন্ত্রাসী শওকত শিকদারকে লক্ষ্য করে তেড়ে আসে,শওকত শিকদার ঘটনা আচ করতে পেরে তড়িঘড়ি করে তার নিজের গাড়ীতে উঠে দরজা জানালা বন্ধ করে দেন।কিন্তু দুষ্কৃতকারীরা শওকত শিকদারের গাড়ীটিতেই এপলো আঘাত করতে থাকে।

একপর্যায়ে গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে সড়ে পড়লে বড় ধরনের কোন দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে চলে আসতে সক্ষম হন।

এ ঘটনায় তাৎক্ষণিক সখিপুর উপজেলার তৃণমূল আওয়ামিলীগের নেতাকর্মী ও সমর্থকরা তীব্র ঘৃণা ও ক্ষোভ জানান।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সখিপুর বাসাইলের আওয়ামিলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এমন হিংসাত্মক ও সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে কঠোর শাস্তি কামনা করেন।

বিজ্ঞাপন

অবশ্য এ বিষয়টি এডঃ ভিপি জোয়াহের এমপি অস্বীকার করে বলেন,শওকত শিকদারের গাড়ীতে কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি।

কিন্তু শওকত শিকদার নিজে এ ঘটনার জন্য এডঃ ভিপি জোয়াহের এমপির অনুসারীদের দায়ী করেন।

উল্লেখ্য যে,হামলার ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত