নির্বাচন বর্জনের দাবিতে ছাত্রদল নেতা আকরামের নেতৃত্বে মিরপুরে লিফলেট বিতরণ « বাংলাখবর প্রতিদিন

দেশব্যাপী চলছে বিএনপির সর্বাত্মক অসহযোগ আন্দোলন

নির্বাচন বর্জনের দাবিতে ছাত্রদল নেতা আকরামের নেতৃত্বে মিরপুরে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৩ | ৫:০৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৩ | ৫:০৬
Link Copied!
নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুর ১১ নং বাস স্ট্যান্ড থেকে বাংলা স্কুল পর্যন্ত বিকাল ৩ টায় লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং ভোটকেন্দ্রে না যেতে জনসাধারণকে আহবান জানান তারা।

বিজ্ঞাপন

এই সময় ছাত্রদল নেতা আকরাম আহমেদ বলেন, এ সরকার জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে। তারা মুখে বলে এক করে আরেক। এই সরকার কে মানুষ আর বিশ্বাস করে না। আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেফতার করিয়ে জনগনকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছেন।

কিন্ত এ ভাবে বেশী দিন টিকে থাকা যায়না। তাদের পতন যখন হবে তা হবে অতিমাত্রায় ভয়াবহ। সেই দিন আর বেশি দূরে নয়। অতি শিঘ্রই জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটিয়ে বিজয় ছিনিয়ে আসবে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা মোঃ রাব্বি, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ পারভেজ খাঁন, মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ শিহাব খাঁন, আদাবর থানা ছাত্রদল নেতা মোঃ এমরান হোসেন ইমরান, মোঃ আল-আমিনসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত