ছাত্রদল নেতা শান্ত'র নেতৃত্বে রাজধানীতে ডামি নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ « বাংলাখবর প্রতিদিন

দেশব্যাপী চলছে বিএনপির অসহযোগ আন্দোলন

ছাত্রদল নেতা শান্ত’র নেতৃত্বে রাজধানীতে ডামি নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৩ | ১২:৪৪
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৩ | ১২:৪৪
Link Copied!
ছাত্রদলের গণসংযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সারাদেশে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সারাদেশের মতো রাজধানী ঢাকায় নির্বাচন বিরোধী প্রচারণায় বিশেষভাবে কাজ করে যাচ্ছে ঢাকা কলেজ ছাত্রদল নেতা এনামুল শান্ত।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের ইলিয়াস হল সভাপতি শান্তর নেতৃত্বে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ।

ইলিয়াস হল সভাপতি শান্ত আজ সকাল থেকেই শুরু করে লিফলেট বিতরণ। রাজধানীর ধানমন্ডি এলাকা ও মোহাম্মদপুর এলাকায় চলে এই কার্যক্রম।

বিজ্ঞাপন

দেখা যায়, তারা সব যায়গায় সকল শ্রেণির মানুষের কাছে গিয়ে হাতে হাতে লিফলেট বিতরণ করছে। সেই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য সবাই বোঝানোর চেষ্টা করছে।

গণসংযোগকালে ছাত্রদল নেতা শান্ত বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কিন্তু বর্তমান অবৈধ, জালিম ও বিনা ভোটের সরকার শেখ হাসিনার কারণে আমরা স্বাধীন দেশের পরাধীন জনগণে পরিণত হয়েছি। এদেশের মানুষ এখন সকল ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত। সাধারণ ও নিরীহ জনগণের রক্তে যার হাত রঞ্জিত, সে কি করে সাধারণ জনগণের কষ্ট বুঝবে ? এই জালিম, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত মানুষ শান্তি পাবে না। আর আমরা সেই লক্ষেই কাজ করছি।’

বিজ্ঞাপন

উক্ত ডামি নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে ঢাকা কলেজ ইলিয়াস হলের নেতাকর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

তারা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বয়কট করতে জনগনকে উদ্বুদ্ধ করছে। সেই সাথে দেশের বর্তমান পরিস্থিতি ও একতরফা নির্বাচনের ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সার্বিক প্রচারণা চালিয়ে যাচ্ছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত