চাঁদপুর মতলবে নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপির মশাল মিছিল « বাংলাখবর প্রতিদিন

চাঁদপুর মতলবে নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপির মশাল মিছিল

জেলা প্রতিনিধি, চাঁদপুর
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৪ | ৬:২৬
জেলা প্রতিনিধি, চাঁদপুর
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৪ | ৬:২৬
Link Copied!
বিএনপির মশাল মিছিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জানুয়ারির ৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এই নির্বাচন প্রত্যাক্ষাণ করেছে বিএনপি ও সমমনা দলগুলো। সারাদেশব্যপী তারা ডামী নির্বাচন বর্জন ও ভোটকেন্দ্রে না যেতে জনসাধারণের মাঝে লিফলেটও বিতরণ করেছে। এমনকি ৬ জানুয়ারি থেকে টানা ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে মশাল মিছিল করেছে চাঁদপুর মতলব বিএনপি।

বিএনপি বলছে- ‘আগামী ৭ই জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে আমরা সারাদেশে জনসচেতনতা বৃদ্ধি ও মশাল মিছিল করছি।’

তারই ধারাবাহিকতায় ৫ই জানুয়ারি শুক্রবার চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকার নায়েরগাঁও বাজারে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক- তানভীর হুদার নেতৃত্বে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মশাল মিছিলে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া শত শত নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।

উক্ত মশাল মিছিলটি নগরীর বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করে। সে-সময় ৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না বলে স্লোগান দিতে থাকে বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত