সখীপুরে ৩৯ কেজি গাঁজাসহ পাঁচ মাদকব্যবসায়ী আটক « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে ৩৯ কেজি গাঁজাসহ পাঁচ মাদকব্যবসায়ী আটক

মোর্শেদ খান, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৪ | ৭:৫৮
মোর্শেদ খান, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৪ | ৭:৫৮
Link Copied!
মাদকসহ আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুর থেকে প্রায় এক মণ গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কচুয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের দশানী এলাকার ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা (৪৬), নরসিংদীর করিমপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), শরীয়তপুরের নাড়িয়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫) ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ (২৮)।

অভিযান শেষে অভিযুক্তদের আটক করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, আমি অফিসে থাকার সময় গোপন সূত্রে সংবাদ পাই কচুয়া গ্রামের এক বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রয়েছে এবং মজুদকারীরা সেগুলো দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে একজন পুরুষ ও চারজন নারীর কাছ থেকে একটি বস্তায় ও তিনটি স্কুল ব্যাগে সর্বমোট ৩৯ কেজি গাঁজা উদ্ধার করি। যার মূল্য আনুমানিক সাড়ে ৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত