শৈলকুপায় যুবদলের উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল « বাংলাখবর প্রতিদিন

শৈলকুপায় যুবদলের উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল

ইনসান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ | ২:১৩
ইনসান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ | ২:১৩
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) উপজেলার কবিরপুর অস্থায়ী বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুুল বাশার তরিকুল সাদাতের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটি সহসাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।

শৈলকুপা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়ক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন। উপজেলা বিএনপির সদস্য মোঃ বিপ্লব হোসেন ও উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘গত ২৬শে মার্চে মহান স্বাধীনতা দিবসে একজন মা তার সন্তানকে ২৫০০ টাকায় বিক্রি করে নিজের পেটের খুদা মিটিয়েছে এমন শোনান যাচ্ছে। তাহলে স্বাধীনতার এত বছরে আমরা কী পেলাম?

বিজ্ঞাপন

তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অচিরেই সরকার গঠন হবে এবং তাদের নেতৃত্বেই সুশাসন প্রতিষ্ঠিত হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত