রামগঞ্জে যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রিপনের নেতৃত্বে আনন্দ মিছিল « বাংলাখবর প্রতিদিন

রামগঞ্জে যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রিপনের নেতৃত্বে আনন্দ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেটঃ ১২ জুলাই, ২০২৪ | ৭:৫৫
লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেটঃ ১২ জুলাই, ২০২৪ | ৭:৫৫
Link Copied!
যুবদলের আনন্দ মিছিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।

কমিটিতে লক্ষীপুর জেলার কৃতি সন্তান আব্দুল মোনায়েম মুন্না’কে সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক এবং নোয়াখালীর জেলার কৃতি সন্তান নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক নির্বাচিত করায় আনন্দ মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

শুক্রবার বিকাল ৩ টার দিকে মিছিলটি রামগঞ্জ পৌরসভার পুলিশ বক্স থেকে শুরু হয়ে কলাবাগান এলাকায় মিছিল করেন দলটির নেতাকর্মীরা, পরে সড়কের পাশেই নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিজ্ঞাপন

রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আতিকুর রহমান রিপনের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রনেতা ইকবাল তপদার, আক্তার মাস্টার, জহির চৌধুরী, আরিফ হোসেন,শাহাদাত হোসেন মনোয়ার,সাইফুল ইসলাম সুজন, ফয়সাল সহ বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত মঙ্গলবার আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের ৬ সদস্য নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত