মেঘনায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উদ্যোগে গৃহহীন রমজানের পরিবারকে নতুন ঘর উপহার « বাংলাখবর প্রতিদিন

মেঘনায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উদ্যোগে গৃহহীন রমজানের পরিবারকে নতুন ঘর উপহার

মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৪ | ৭:৪৬
মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৪ | ৭:৪৬
Link Copied!

পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

মোহাম্মদ খবির সবুজ মৃধা প্রতিষ্ঠাতা, সবুজ তালুকদার প্রতিষ্ঠাতা সদস্য ও মোহাম্মদ সুমন প্রতিষ্ঠাতা সদস্য সহ অনেকের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি ২০১৬ সাল থেকে বিভিন্ন সময়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঘর, শিক্ষার্থীদের ড্রেস, মসজিদ- মাদ্রাসা, কবরস্থান, সেলাই মেশিন, ভ্যান গাড়ি, হুইল চেয়ার, চিকিৎসা, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদান করার জন্য কোরআন তেলোয়াত প্রতিযোগিতা, ইফতার পার্টি সহ নগদ অর্থ প্রদান করে আসছেন।

কুমিল্লার মেঘনা উপজেলায় আজীবন দাতা সদস্য (আমেরিকা প্রবাসী) মিয়া মোহাম্মদ দাউদের অধিকাংশ আর্থিক এবং অন্যান্যদের সার্বিক সহযোগিতায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠন’ এর উদ্যোগে কান্দারগাঁও গ্রামের মৃত মোঃ বাচ্চু তালুকদারের ছেলে গৃহহীন মোঃ রমজান মিয়ার পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘর হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩টার দিকে ১০নং কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে সাধারণ সম্পাদক আবদুল গাফফার এর সঞ্চালনায় উপদেষ্টা স্কোয়াড্রন লিডার (অবঃ) কিবরিয়া আব্বাসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ উপদেষ্টা, আজীবন দাতা সদস্য, সিনিয়র আইনজীবী ও কলামিস্ট জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম শিবলী রেজা, প্রেসিডিয়াম সদস্য (আমেরিকা প্রবাসী) রিপন সরকার, সংগঠনটির সভাপতি নাছরিন সুলতানা, বিশেষ শুভাকাঙ্ক্ষী মো. ইমাম হোসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উচ্চমান সহকারী, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. সাইফ উদ্দিন রতন, ঢাকা সুপ্রিম কোর্ট।

সহ-সভাপতি সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান সিহাব, প্রেসিডিয়াম সদস্য কুয়েত প্রবাসী হারুন অর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মোঃ করিম, কার্যকরী সদস্য বাদশাহ আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত