হোমনায় দুলালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

হোমনায় দুলালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ | ১২:২৯
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ | ১২:২৯
Link Copied!
দুলালপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচয় পর্ব উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ই জানুয়ারী) বিকেলে দুলালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুলালপুর বাজার মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

এতে দুলালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

বিজ্ঞাপন

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র আহবায়ক সানাউল্লাহ সরকার, সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম হিমেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (ভিপি রাজা), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেফালী বেগম, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি অহিদুজ্জামান মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবু সরকার প্রমুখ।

এসময় আরো উপস্থিত, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহ জালাল প্রধান, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সাত্তার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, রামকৃষ্ণপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ অলী ভুঁইয়া প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে ভিটি-কালমিনা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত