মহান বিজয় দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি « বাংলাখবর প্রতিদিন

মহান বিজয় দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

মো: মনিরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ | ৬:২১
মো: মনিরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ | ৬:২১
Link Copied!

১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য “মুক্ত বাংলায়” শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইবি শাখা ছাত্রদলের সদস্যরা।

এসময় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, বর্তমান কমিটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, আবু সাইদ রনি ও আব্দুল্লাহ আল মামুন, রাকিব হাসান স্বাক্ষর,রকি হোসেন, উল্লাস মাহমুদসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।

বিজ্ঞাপন

এদিন সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী।

একই সময়ে অনুরূপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলায় সমবেত হয়।

পরে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব নসরুল্লাহ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত