ঢাকায় ৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭২ « বাংলাখবর প্রতিদিন

ঢাকায় ৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ৬:৩৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ৬:৩৭
Link Copied!
ঢাকায় ৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭২ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চালানো বিশেষ অভিযানে এ পর্যন্ত ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে রোববার (৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর আবাসিক হোটেল ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।

তবে কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সার্বিক নিরাপত্তা বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি আমাদের নিয়মিত ডিউটির অংশ।

বিজ্ঞাপন

পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ করণীয় সবকিছু করবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত