রাবিতে গাজাসহ চার ছাত্রলীগ নেতা আটক « বাংলাখবর প্রতিদিন

রাবিতে গাজাসহ চার ছাত্রলীগ নেতা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২২ | ৫:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২২ | ৫:২৫
Link Copied!
রাবিতে গাজাসহ চার ছাত্রলীগ নেতা আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে ১২ পোটলা বা ৩২৫ গ্রাম গাজা জব্দ করা হয়। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে প্রক্ট্ররিয়াল টিম তাদের আটক করেন।

আটকৃতরা ছাত্রলীগ নেতার হলেন, শের-ই বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। প্রত্যেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।

প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি টিম টহল দিচ্ছিলেন। তারা শেখ রাসেল চত্বরে তাদের গাঁজা সেবন করতে দেখেন। এরপর আটক করে ব্যাগ সার্চ করলে ১২ পোটলা গাঁজা পাওয়া যায় ওজন ৩২৫ গ্রাম। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, তাদের আমরা গাজা সহ আটক করেছি। আইনী যে প্রক্রিয়া আছে তা অনুসরণ করা হবে। আমরা তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করবো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করব।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই চার’জনকে আমাদের কাছে হস্তান্তর করেনি। প্রশাসন যদি মামলা করে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে কি না এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, এ বিষয়ে এখনো অবগত নই। আপনাদের কাছ থেকেই মাত্র জানলাম। তারা যদি দোষী হয় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত