সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দিন মজুরের মৃত্যু! « বাংলাখবর প্রতিদিন

সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দিন মজুরের মৃত্যু!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৬:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৬:১১
Link Copied!
সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দিন মজুরের মৃত্যু! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রাম বাজারে আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে জগদীশ প্রামাণিক (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছে। গতকাল রাত ১১ টায় উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রাম বাজারে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরো তিনজন।

নিহত জগদীশ প্রামানিক কুমগ্রামের মৃত সুরেশচন্দ্র প্রামাণিকের ছেলে। এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমূখ।

সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কুমগ্রাম বাজারে আশরাফুল ট্রেডার্স নামের একটি কীটনাশক এর দোকাকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের একটি লেদ দোকানে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে মোট ৬টি দোকান পুড়ে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে দিন মজুর শ্রী জগদীশ প্রামাণিক নিহত হন।

বিজ্ঞাপন

পরে রাত ২টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আর আহতদের মধ্যে কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৬৫) কে রাজশাহী মেডিকেল ও মন্টু প্রামাণিককে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে ইউএনও মাহমুদা খাতুন ‘বিডিনিউজ ৯৯৯ ডটকম’র এক সাংবাদিক’কে বলেন, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আপাতত ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনে ক্ষতিগ্রস্থদের আরো সার্বিক সহায়তা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত