জুতা পরিধানের ইসলামিক শিষ্টাচার « বাংলাখবর প্রতিদিন

জুতা পরিধানের ইসলামিক শিষ্টাচার

বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:০১
বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:০১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মোঃ নাঈম উদ্দিন সিরাজী
জুতা পরিধানের ইসলামী শিষ্টাচার হাদিসে রয়েছে। যখন সে [মুসা (আ)] আগুনের কাছে এলো, তখন তাকে (কুদরতিভাবে) আহ্বান করে বলা হলো—হে মুসা, আমিই (আল্লাহ) তোমার রব। সুতরাং তোমার জুতা খুলে ফেলো। কেননা তুমি পবিত্র ভূমি তুওয়া উপত্যকায় আছ।’ (সুরা:ত্বহা,আয়াত:১১-১২)।

তাফসির: আগের আয়াতে বলা হয়েছিল, মুসা (আ.) আগুনের সন্ধানে পাহাড়ে গমন করেন। একটু সামনে অগ্রসর হওয়ার পর হঠাৎ তিনি এক বৃক্ষ থেকে আওয়াজ শুনতে পান। আসলে ওই আগুন ছিল আল্লাহর তাজাল্লি। আর এই বৃক্ষ থেকে কুদরতিভাবে মহান আল্লাহ মুসা (আ.)-এর সঙ্গে কথা বলেন। মহান আল্লাহ তাঁকে প্রথমেই জুতা খুলতে বলেন।

বিনয়, নম্রতা ও শিষ্টাচার প্রকাশের জন্য জুতা খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোনো বর্ণনামতে, মুসা (আ.)-এর জুতাজোড়া ছিল মৃত গাধার চামড়ানির্মিত। তাই জুতা খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিনয় ও নম্রতা প্রকাশে জুতা খোলার কথা হাদিসে আছে।

বিজ্ঞাপন

রাসুল (সা.) এক ব্যক্তিকে কবরস্থানে জুতা পায়ে হাঁটতে দেখে বলেছিলেন, ‘তুমি তোমার জুতা খুলে নাও।’ (নাসায়ি, হাদিস : ২০৪৮)।

পায়ের পোশাক মোজা ও জুতা। ইসলাম জুতা ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। জুতা পরিধানের ইসলামী শিষ্টাচার হলো:
>>>এক. জুতা পরার সময় ডান পা এবং খোলার সময় বাম পাকে অগ্রাধিকার দেওয়া। রাসুল (সা.) বলেন, ‘তোমাদের যখন কেউ জুতা পরে, তখন সে যেন ডান পা থেকে শুরু করে এবং যখন খোলে, তখন সে যেন বাম পা থেকে শুরু করে। যাতে ডান পায়ের জুতা আগে পরা হয় এবং শেষে খোলা হয়।’ (বুখারি, হাদিস: ৫৮৫৬)।

>>>দুই: কোনো হিংস্র জন্তু জুতা বা মোজার ভেতর লুকিয়ে থাকতে পারে—এই আশঙ্কায় তা ঝেড়ে পরা উত্তম।

বিজ্ঞাপন

>>>তিন: দাঁড়িয়ে জুতা পরিধান করবে না। কেননা আল্লাহর রাসুল (সা.) দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন। (আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহ)।
>>চার: এক পায়ে জুতা দিয়ে পথ চলবেন না। এতে নিরাপত্তা ও স্বাস্থ্যগত কোনো ক্ষতি থাকতে পারে। অন্যের চোখে দৃষ্টিকটু দেখাতে পারে। আর তা ছাড়া এক পায়ে জুতা দিয়ে চলে শয়তান। অতএব পথ চলতে একটি জুতা নষ্ট হয়ে গেলে, অন্য জুতা পায়ে না রেখে উভয় জুতা হাতে নিয়ে পথ চলতে হবে। (মুসলিম, হাদিস : ২০৯৮)।

>>>পাঁচ: কখনো কখনো খালি পায়ে হাঁটা সুন্নত। ফাজালা (রা.) বলেন, ‘রাসুল (সা.) আমাদের কখনো কখনো খালি পায়ে চলতে আদেশ করতেন।’ (আবু দাউদ, হাদিস : ৪১৬০)।

বলাই বাহুল্য, বিশেষ করে সবুজ ঘাসের ওপর চলতে আধুনিক যুগের ডাক্তাররা উপদেশ দিয়ে থাকেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত