হোমনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

হোমনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:১১
হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:১১
Link Copied!

কুমিল্লার হোমনা-গৌরিপুর রোডের পঞ্চবটি এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারী হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি দাসপাড়ার লবা চরণ দাসের স্ত্রী রশনা রানী দাস (৭৫)।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চবটি মাঝার সংলগ্ন ইব্রাহিম শাহ মাজারের পুর্ব পাশে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, রশনা রানী দাস প্রায়ই রান্নার জন্য রাস্তার পাশ থেকে শুকনো পাতা কুড়াতে আসে। গতকাল পাতা কুড়ানোর সময় ড্রাইভারের অসাবধানতায় সার বুঝাই ডিস্ট্রিক্ট ট্রাকটি রাস্তার পাশে গিয়ে তাকে চাপা দেয়। সার বুঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার দেহ খন্ড বিখন্ড হয়ে স্পটে সে মারা যায়।

বিজ্ঞাপন

জনগনের সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় নিহতের মেয়ে মায়া রানী দাস বাদী হয়ে ড্রাইভারকে আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেছে।

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করার হয়েছে। ট্রাকের মালিকের সাথে যোগাযোগ করে ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত