ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন « বাংলাখবর প্রতিদিন

ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৭:২০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৭:২০
Link Copied!

বাংলার লোকসংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের জীবনবোধ, প্রেম, বিরহ, দর্শন ও শেকড়ের এক অনন্য সাংস্কৃতিক দলিল। সময়ের পরিবর্তনে সংগীতের উপস্থাপনা ও শ্রোতার রুচি বদলালেও লোকজ সুরের আবেদন আজও অটুট। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং কালজয়ী লোকগানকে সমকালীন সংগীতায়োজনে নতুনভাবে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

এই আয়োজনে জায়গা পেয়েছে বাংলার লোকসংগীতকে সমৃদ্ধ করা কিংবদন্তি সাধক ও গীতিকারদের কালজয়ী গান। শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গান দিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গানগুলোর সংগীতায়োজন ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগীত পরিচালক তরিক আল ইসলাম এবং ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

আয়োজনটি প্রসঙ্গে তরিক আল ইসলাম বলেন, ‘বাংলার লোকসংগীত আমাদের শেকড়, আমাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই গানগুলোর প্রতিটি পঙ্‌ক্তি ও সুরের ভেতর লুকিয়ে আছে আমাদের জীবন, দর্শন, প্রেম, বিরহ ও হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার। আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন সমৃদ্ধ লোকসংগীতের চর্চা অব্যাহত থাকবে, অন্যদিকে নতুন প্রজন্মের শ্রোতারাও পরিচিত হওয়ার সুযোগ পাবে বাংলার সংগীত ঐতিহ্যের অনন্য সব সৃষ্টির সঙ্গে।’

ধ্রুব মিউজিক স্টেশনের প্রযোজনায় গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে ‘ধ্রুব মিউজিক কটেজ’ ইউটিউব চ্যানেলে। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানগুলো শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে করবো ইনশাআল্লাহ- এমপি আলীম টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী নাগরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব