ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড « বাংলাখবর প্রতিদিন

ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ১০:১০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ১০:১০
Link Copied!

প্রতিবেশী দেশ বাহরাইনে ফের হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ হামলাকে ‘ইরানি আগ্রাসনের’ অংশ উল্লেখ করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এতে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্স দলগুলো কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম বা অবস্থান উল্লেখ করেনি।

এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যৌথ অভিযান চালিয়েছে। সেই অভিযানে ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা সিস্টেমের রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

বিজ্ঞাপন

“যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ (MQ-1) ও এমকিউ-৯ (MQ-9) গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ওই ঘাঁটিগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। এ অভিযান ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইরানের ওপর অব্যাহত আগ্রাসন, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং (হরমুজ প্রণালির) হাঙ্গাম দ্বীপে অবস্থিত একটি (ইরানি) রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব।”

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইরানের সিতরা দ্বীপে গিয়ে পড়ে; এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ‘বাহরাইন নিউজ’ নামে একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে যে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দেওয়ার কারণেই এমনটি ঘটেছে।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) মোতায়েন রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে বাহরাইন বারবার হামলার শিকার হয়েছে এবং এখনও হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে কয়েক সপ্তাহ বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিনবার ড্রোন হামলা চালিয়েছে ইরান। ২১ নভেম্বরের আগে সর্বশেষ হামলাটি ঘটেছিল গত ১৭ নভেম্বর।

বিজ্ঞাপন

ইরানের সর্বশেষ হামলার প্রতিক্রিয়া

শনিবার দিবাগত রাতের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যে পরিষদ যেন ইরানকে ‘২৮১৭ নম্বর রেজল্যুশন বাস্তবায়নে বাধ্য করতে ‘দৃঢ় পদক্ষেপ’ গ্রহণ করে।

গত ১৭ নভেম্বরের ড্রোন হামলার পর এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসিম মোহামেদ আল-বুদাইউই বলেছিলেন, বাহরাইনের নিরাপত্তা, ভূখণ্ডগত অখণ্ডতা, বিভিন্ন স্থাপনা এবং সেখানে বসবাসরত নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা সামগ্রিকভাবে জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় জিসিসি ঐক্যবদ্ধ।

“এই হামলার মোকাবিলায় বাহরাইন যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, জিসিসি তার প্রতি সমর্থন জানাবে”, বিবৃতিতে বলেছিলেন জিসিসি মহাসচিব।

বিষয়ঃ bahannonews.com

শীর্ষ সংবাদ:
ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে করবো ইনশাআল্লাহ- এমপি আলীম টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী নাগরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন