টাঙ্গাইলে জামিনে কারামুক্ত দুই সাংবাদিক হাদী ও তপু « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলে জামিনে কারামুক্ত দুই সাংবাদিক হাদী ও তপু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ৩:১৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ৩:১৪
Link Copied!

টাঙ্গাইলের ভূঞাপুরে দায়ের করা আলোচিত একটি মামলায় জামিন পেয়েছেন কারাবন্দি দুই সাংবাদিক হাদী চকদার ও আরিফুজ্জামান তপু। বৃহস্পতিবার টাঙ্গাইলের নিম্ন আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। শুক্রবার সকালে জামিনের আদেশ কার্যকর হওয়ার পর তাঁরা কারাগার থেকে মুক্তি পান।

জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন চ্যানেল এস টেলিভিশনের ভূঞাপুর প্রতিনিধি হাদী চকদার এবং দৈনিক কালের কণ্ঠের ডিজিটাল বিভাগের সংবাদদাতা আরিফুজ্জামান তপু।

আদালতে তাঁদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট করিম মিয়া, অ্যাডভোকেট মইদুল ইসলাম ও অ্যাডভোকেট রেহবুব মতিন ইফাদসহ কয়েকজন আইনজীবী। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে মাহিন নামের এক ব্যক্তি ভূঞাপুর থানায় দুই সাংবাদিকসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।

ভূঞাপুর থানার মামলা নম্বর ০৯ এবং জিআর মামলা নম্বর ১৩৫/২০২৬। দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩৬৫, ৩৮৪, ৩৮৬, ৩৮৯ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়।

মামলা হওয়ার পর দুই সাংবাদিক আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে তাঁরা কারাগারে ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে দুই সাংবাদিকের দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে পারিবারিক বিরোধ মীমাংসার উদ্যোগ নিতে গিয়ে তাঁরা অনলাইনভিত্তিক একটি কথিত প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পান। এ-সংক্রান্ত অনুসন্ধান ও ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

কারাগার থেকে মুক্তির পর দুই সাংবাদিক জানান, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চান।

তবে মামলার অভিযোগ ও আসামিদের বক্তব্যের বিষয়ে এখনো আদালতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ টাঙ্গাইলে জামিনে কারামুক্ত দুই সাংবাদিক হাদী ও তপু ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি- ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে করবো ইনশাআল্লাহ- এমপি আলীম টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী নাগরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক